• Home

  • Terms

Terms and condition

শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শর্তাবলি


সাধারণ শর্ত

Chaatro.com ব্যবহার, অ্যাকাউন্ট তৈরি, কোর্স প্রকাশ বা কোনো কোর্সে এনরোলমেন্টের মাধ্যমে ব্যবহারকারী এই শর্তাবলি মেনে চলতে সম্মত হন। সকল তথ্য সঠিক, হালনাগাদ ও যাচাইযোগ্য হতে হবে।


শিক্ষকদের জন্য

  • শিক্ষককে সঠিক শিক্ষাগত, পেশাগত ও পরিচয়সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
  • কোর্স, ফি, সময়সূচি ও পাঠ্যক্রম সম্পর্কে পরিষ্কার তথ্য দিতে হবে।
  • নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস পরিচালনা এবং শিক্ষার্থীদের সঙ্গে পেশাদার আচরণ করতে হবে।
  • অনুমতি ছাড়া অন্যের কনটেন্ট, নোট বা ভিডিও ব্যবহার করা যাবে না।
  • কোর্স বাতিল, সময় পরিবর্তন বা অনুপস্থিতির বিষয়ে আগেই জানাতে হবে।
  • Chaatro.com প্রয়োজন অনুযায়ী শিক্ষক প্রোফাইল বা কোর্স যাচাই, স্থগিত বা বাতিল করতে পারে।


শিক্ষার্থীদের জন্য

  • শিক্ষার্থীকে সঠিক তথ্য দিয়ে নিবন্ধন ও পেমেন্ট সম্পন্ন করতে হবে।
  • কোর্সের নিয়ম, সময়সূচি ও শিক্ষকের নির্দেশনা মেনে চলতে হবে।
  • ক্লাসের লিংক, ভিডিও, নোট বা অন্যান্য কনটেন্ট অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না।
  • অসদাচরণ, প্রতারণা বা অন্য ব্যবহারকারীকে বিরক্ত করলে অ্যাকাউন্ট স্থগিত হতে পারে।
  • ক্লাসে অনুপস্থিতি বা ব্যক্তিগত কারণে কোর্স সম্পন্ন না করলে রিফান্ড প্রযোজ্য নাও হতে পারে।


পেমেন্ট ও রিফান্ড

সকল পেমেন্ট নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। রিফান্ড Chaatro.com-এর রিটার্ন ও রিফান্ড নীতিমালা অনুযায়ী বিবেচনা করা হবে।


পরিবর্তন ও দায়সীমা

Chaatro.com প্রয়োজন অনুযায়ী এসব শর্ত পরিবর্তন করতে পারে। হালনাগাদ শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশের পর কার্যকর হবে।